উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কলকাতা : একটি গাছ একটি প্রাণ,গাছই জীবন।আর গাছ লাগাও প্রাণ বাঁচাওকে সামনে রেখে অরণ্য সপ্তাহে এগিয়ে এলো আসাম বঙ্গীয় সারস্বত মঠ। দীর্ঘ দিন সমাজসেবামূলক কাজ করে চলেছে আসাম বঙ্গীয় সারস্বত মঠ।উওর ২৪ পরগনার হালিশহরের এই মঠের উদ্যোগে দক্ষিন ২৪ পরগনা, কলকাতা, উওর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে জনসেবা মূলক একাধিক কাজ চলেছে।

শনিবার অরণ্য সপ্তাহে উওর কোলকাতার আহেরীটোলা সারদাচরন আরিয়ন ইনস্টিটিউটে আসাম বঙ্গীয় সারস্বত মঠের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।এদিন এই মহতী কাজে উপস্থিত ছিলেন ঐ মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী বিমলানন্দজী সরস্বতী, স্বামী শুদ্ধচৈতন্য ব্রহ্মচারী,ডা:শ্যামল ভট্টাচার্য,স্বাগতা মুখার্জি সহ আরো অনেকে।
এদিন এ ব্যাপারে আসাম বঙ্গীয় সারস্বত মঠের ভক্ত স্বাগতা মুখার্জি বলেন,মঠের উদ্যোগে সারা বছর এই ধরনের কাজ করা হয়।আর আমাদের জীবনে গাছের অবদান আমরা ভুলতে পারি না। তাই এই ধরনের কাজে যুক্ত হতে পেরে ভালো লাগছে।











