উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,দ:২৪ পরগনা : শনিবার আমতলায় দীর্ঘদিন বন্ধ থাকা তৃনমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত একটি কার্যালয়কে ঘিরে শুরু হয় প্রশাসনের অভিযান। একদিকে অবৈধ নির্মাণের অভিযোগে বুলডোজার নিয়েউচ্ছেদের প্রস্তুতি, অন্যদিকে তালা ভেঙে ভবনের ভিতরে প্রবেশ করে প্রশাসনের আধিকারিকেরা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয় এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বাড়ানো হয়।প্রশাসন সূত্রে দাবি, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল। স্থানীয়ভাবে ভবনটি ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর অফিস হিসেবে পরিচিত। প্রশাসনের বক্তব্য, সংস্থাটির মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মায়ের নামে ছিল।জেলা প্রশাসনের দাবি,ভবনটিকে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করে আগেই নোটিশ জারি করা হয়েছিল।
নির্ধারিত সময়ের মধ্যে কেউ হাজির না হওয়ায় আইনানুগ প্রক্রিয়া মেনেই এদিন উচ্ছেদ অভিযান হয়েছে।আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যদিও প্রশাসনের দাবি, সম্পূর্ণ আইন মেনেই এই অভিযান চালানো হয়েছে।লক্ষ্য করে যে একদিকে যখন বুলডোজার চলছে এবং প্রশাসনিক ব্যক্তিরা তালা ভেঙে যখন ভিতরে প্রবেশ করছেন, অন্যদিকে আরও একটি চিত্র ধরা পড়ল যারা বিগত দিনে বঞ্চিত হয়েছেন, মার খেয়েছেন কেস খেয়েছেন যাদের কাছ থেকে জোর করে কার্টমানি নেওয়া হয়েছে তারাই গেরুয়া বসন পরিধান করে ভাঙচুর চালালেন এক কথায় বলা যায় প্রশাসনের ভাঙচুরের সহযোগিতা করলেন।
পাঁচ তলার অট্টালিকা নিমেষের মধ্যে ধুলিসাৎ হয়ে গেল এলাকাবাসীদের সামনে। অধিকাংশ মানুষের মুখে তৃপ্তির হাসি থাকলেও কিছু মানুষকে মন মরা দেখা যায়, তবে এই পার্টি অফিস ভাঙার মধ্য দিয়ে প্রশাসনিক বার্তা পৌঁছালো অবৈধ নির্মাণে বুলডোজার চলছে আগামী দিনে চলবে।










