আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আস্ত এক মাছ হাতে বিজেপির বিজয় মিছিল, তৃণমূলকে কটাক্ষ ইন্দাসে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অভিজিৎ সরকার, ইন্দাস : আস্ত এক মাছ হাতে নিয়ে বিজয় মিছিল করল বিজেপি। বুধবার বাঁকুড়া জেলার ইন্দাসে দলের মণ্ডল-২ সভাপতির নেতৃত্বে আয়োজিত এই বিজয় মিছিলে পা মেলান অসংখ্য বিজেপি নেতা-কর্মী ও সমর্থকরা। রাজনৈতিক আবহের মধ্যেই ব্যতিক্রমী এই মিছিল ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। বিজয় মিছিল শুরুর আগে প্রয়াত দুই বিজেপি কর্মীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পাশাপাশি ভারত মাতার উদ্দেশ্যে বন্দেমাতরম গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বকে মালা ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন কর্মী-সমর্থকেরা। তারপর শুরু হয় বিজয় মিছিল।

 

 

 

এদিন মিছিলে নেতৃত্ব দেন বিজেপির ইন্দাস মণ্ডল-২ সভাপতি বিপ্রদাস অধিকারী। মিছিল চলাকালীন তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, “২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূলের ছোট-বড় নেতারা গ্রামে গ্রামে প্রচার করেছিল বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা নয়। ওই নেতারাও মাছ-মাংস খান। কারণ মাছে-ভাতে বাঙালি।”
এছাড়াও রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের আশীর্বাদেই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও উন্নয়নের কাজ হবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি পুলিশের ভূমিকাকেও উল্লেখ করে বিপ্রদাস অধিকারী বলেন, “এখন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পুলিশ ঘর থেকে টেনে বের করছে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

See also  দশম শ্রেণীর এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবন কারাদন্ড হয় এক  অপরাধীর।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি