আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম (ফাগুন)

krishna Saha

Published :

Oparthibo Islam (Phagun)
WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম (ফাগুন)। বুধবার খণ্ডঘোষ ব্লকের বাদুলিয়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে খণ্ডঘোষ থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপার্থিব ইসলামের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই এদিন পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃতকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার পর খণ্ডঘোষ এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে অপার্থিব ইসলাম বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

See also  ২১ টি মোটরবাইক চুরির অভিযোগে জীবনতলা থেকে গ্রেফতার দুই

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি