আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলার মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ছাত্রদের অভিনব উদ্ভাবন — তৈরি হলো ব্যতিক্রমী তিন চাকার গাড়ি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান :-গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ছাত্রদের অভিনব উদ্ভাবন — তৈরি হলো ব্যতিক্রমী তিন চাকার গাড়ি।তিন চাকার গাড়ি বলতে সাধারণত আমাদের চোখে ভেসে ওঠে টোটো, ভ্যানরিকশা কিংবা ইঞ্জিনভ্যানের ছবি। যেখানে সামনে থাকে একটি চাকা এবং পিছনে দুটি চাকা। তবে সেই প্রচলিত ধারণাকেই এবার বদলে দিল মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ছাত্ররা।
তাদের তৈরি করা অভিনব এই গাড়ির সামনে রয়েছে দুটি চাকা এবং পিছনে একটি চাকা। দেখতে যেমন আলাদা, তেমনি এর ডিজাইনও বেশ চমকপ্রদ।

 

 

 

 

গাড়িটির নাম দেওয়া হয়েছে “Reverse Strike”। ছাত্রদের কথায়, অনেকেই মনে করতে পারেন এই ধরনের গাড়ি ভারসাম্য হারিয়ে উল্টে যেতে পারে। কিন্তু বাস্তবে এমনটা হবে না বলেই দাবি তাদের। বিশেষ ডিজাইনের কারণেই গাড়িটি ডিসব্যালেন্স হলেও সহজে উল্টে যাবে না। একটি বাইকের ইঞ্জিন ব্যবহার করেই তৈরি হয়েছে এই গাড়ি। দীর্ঘ প্রায় সাত থেকে আট মাসের পরিশ্রম ও পরিকল্পনার পর অবশেষে বাস্তবে রূপ পায় এই অভিনব উদ্যোগ। জানা গেছে, গাড়িটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।

 

 

 

এই গাড়িতে একসঙ্গে তিনজন বসতে পারবেন। শুধু কয়েকজন নয়, প্রায় ৩০ থেকে ৪০ জন ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যৌথ প্রচেষ্টাতেই তৈরি হয়েছে এই বিশেষ গাড়ি। কলেজের ছাত্রদের এই উদ্ভাবনী চিন্তাভাবনা ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। ছাত্ররা আরও জানিয়েছেন, আপাতত গাড়িটির মূল কাঠামো তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এতে আরও বিভিন্ন আধুনিক ফিচার ও মডিফিকেশন যোগ করা হতে পারে। বর্তমানে গাড়িটিতে সেল্ফ স্টার্ট ও কিক স্টার্ট — দুই ব্যবস্থাই রয়েছে।

 

 

 

আগে যে বাইকের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি প্রায় ৬০ কিলোমিটার মাইলেজ দিত। তবে গাড়িটি ভারী হওয়ায় এখন সেটি কমে দাঁড়িয়েছে প্রায় ৪০ কিলোমিটারে। বর্তমানে গাড়িটিতে রিভার্স গিয়ারের ব্যবস্থা নেই। তবে ভবিষ্যতে রিভার্স চালানোর সিস্টেমও যোগ করা হবে বলে জানিয়েছেন ছাত্ররা। প্রযুক্তি ও উদ্ভাবনের এই ব্যতিক্রমী উদাহরণ আবারও প্রমাণ করে দিল, সঠিক সুযোগ ও ইচ্ছাশক্তি থাকলে ছাত্রছাত্রীরাই তৈরি করতে পারে ভবিষ্যতের নতুন সম্ভাবনা।

See also  শৈলেন্দ্রনাথ মল্লিক ও নিতাই চাঁদ সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি