আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আউশগ্রাম–১ ব্লকের উক্তায় দু’দিনের ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শনিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম–১ ব্লকের উক্তা গ্রাম পঞ্চায়েত এলাকায় দু’দিনব্যাপী একটি ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও যুবসমাজকে উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন জেলা সভাধিপতি তথা রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, ব্লক সভাপতি আব্দুল লালন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবু টুডু বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ জীবনযাপনের পথে এগিয়ে নিয়ে যায়। মাদক ও সমাজবিরোধী কার্যকলাপ থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা গ্রামীণ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’দিনের এই ক্রিকেট প্রতিযোগিতায় একাধিক দল অংশগ্রহণ করছে। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

See also  শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্মোৎসর্গ দিবস।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি