আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বটুকেশ্বর দত্তের জন্ম দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মীর ওজল ( খন্ডঘোষ ) :- লোদনা অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ভ্রাম্যমাণ গাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো মেটেডাঙ্গা বাস স্ট্যান্ডে, এদিনের রক্তদান শিবিরে প্রায় 50 জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন, বর্তমান সময়ে ব্লাড ব্যাংক এ রক্তের যোগান দিতে এবং মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা ।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক লুৎফর রহমান, শাখারী দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও খণ্ডঘোষ ব্লক সংখ্যালঘু সেলের এর সভাপতি সাইফুদ্দিন চৌধুরি, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ শেখ মইনুদ্দিন, খণ্ডঘোষ ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি হাসানুজ্জামান, লোদনা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু সাঁতরা, লোদনা গ্রাম পঞ্চায়েতের সভাপতি লালটু সাহানা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য আশীষ প্রধান, সহ আরো অনেক বিশিষ্টজনেরা।

See also  পুজোর ভিড় সামলাতে শিয়ালদহ উড়ালপুলে চলছে সংস্কার, কেএমডিএর আশ্বাস ভোগান্তি কমবে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি