আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাত্র তিন বছর বয়েসেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ জায়গা মঙ্গলকোটের নাবালকের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সবে তিন বছর বয়স। এরই মধ্যে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট থানার ক্ষীরগ্রামের বাসিন্দা অর্চিস সামন্ত। ইংরেজিতে মাসের নাম, সপ্তাহের সাতটি বারের নাম, ঋতুর নাম, সাতটি মহাদেশের নাম,23টি ভারতের জাতীয় প্রতীকের নাম, 28 টি রাজ্যের রাজধানী, এশিয়া মহাদেশের 53টি রাজধানী এছাড়াও 65টি সবজির নাম ও সঠিক চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2021-এ এর নাম তুলে নিয়েছে এই ক্ষুদে অর্চিস সামন্ত।
মাত্র তিন বছরের অর্চিসের এহেন সাফল্যে খুশি পরিবার ও আত্মীয়-স্বজন। বাবা সৌমেন সামন্ত মেকার্নিক্যাল সুপারভাইজার। মা মৌমিতা দাঁ সামন্ত গৃহবধূ। দুই বছর বয়সেই এই ক্ষুদে রপ্ত করে ফেলেছিল 28 টি রাজ্যের রাজধানীর নাম।
অর্চিসের মা জানিয়েছেন প্রথম চেষ্টায় ব্যর্থ হয়। কিন্তু তিনি হাল ছাড়েননি দ্বিতীয় চেষ্টায় ছোট্ট অর্চিস ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে। নজির গড়েছে সে

 

See also  মঙ্গলকোটে গৃহস্থের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি- আটক এক যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি