আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পথসাথী মোটেলের দায়িত্ব রাজ্য এবার নিজের হাতেই নিচ্ছে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের বিশ্রামের জন্য সরকারি উদ্যোগে বিশ্রামাগার তৈরির উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মস্তিষ্কপ্রসূত এই ‘পথসাথী প্রকল্প’ ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা পর্যটক ও যাত্রীদের প্রশংসাও কুড়িয়েছে। এবার এই ‘পথসাথী’ কেন্দ্রগুলির পরিচালনার ক্ষেত্রে বেনজির সিদ্ধান্ত নিল রাজ্য।

‘পথসাথী’ মোটেলগুলির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবার রাজ্য সরকার নিজের হাতে নিচ্ছে। বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার পাশে তৈরি হওয়া এই সব পান্থশালার পরিচালনার ভার এবার পর্যটন দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আবাসন দপ্তরের সচিব এবং পর্যটন সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

See also  বড়গোপীনাথপুর দাতব্য চিকিৎসালয় আজ অবহেলায় ধুঁকছে, পরিষেবা না পেয়ে চরম অসুবিধায় এলাকাবাসী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি