আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্গাপুজোয় কি বদলাবে আবহাওয়া? বঙ্গোপসাগরে নজর, নিম্নচাপের সম্ভাবনায় বাড়ছে জল্পনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু নিউজ বাংলা:
বর্ষার বিদায়ের মুখেই ফের আবহাওয়ার চিত্রে পরিবর্তনের ইঙ্গিত। অক্টোবরের মাঝামাঝি উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১৩ অক্টোবরের আশপাশে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।

নিম্নচাপটি শেষ পর্যন্ত কোন দিকে যাবে এবং কতটা শক্তিশালী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এর গতিপথের উপর নির্ভর করেই দুর্গাপুজোর সময়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে।

বর্তমান পূর্বাভাসে পুজোর শুরুতে তুলনামূলক শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকলেও অষ্টমী থেকে দশমীর মধ্যে বৃষ্টি বাড়বে কি না, তা এখনই নিশ্চিত নয়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি ও কলকাতার দিকে তাই নজর রাখছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের নতুন সিস্টেমের গতিপথই এখন পুজোর আকাশের বড় প্রশ্ন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি