আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাইপুরের সর গ্রামে গান্ধীজি জন্ম জয়ন্তী উপলক্ষে প্রায় আড়াইশো জন কর্মী সমর্থকের জাতীয় কংগ্রেসের যোগদান।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সাধন মন্ডল বাঁকুড়া:—দক্ষিণ বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা শ্যামসুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অত্যন্ত গ্রাম সর। জাতীয় কংগ্রেসের রাইপুর ব্লক কংগ্রেসের সহ-সভাপতি অরবিন্দ দাস চক্রবর্তীর উদ্যোগে বাঁকুড়া জেলা আইএনটিইউসি ফেডারেশন এর সহযোগিতায় এই গ্রামের মোড়ে যথাযোগ্য মর্যাদায় ২রা অক্টোবর সন্ধ্যায় জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৭ তম জন্ম জয়ন্তী পালিত হল ।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় খ্রিস্টান মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি মুক্তিনাথ দাস এবং বাঁকুড়া জেলা আইএনটি ইউ সি ফেডারেশনের বাঁকুড়া জেলা সভাপতি রঞ্জন সাহু, অঞ্চল সভাপতি অংশুমান দাস চক্রবর্তী, সহ বিশিষ্ট জনেরা। এদিনের এই কর্মসূচির সাথে টিএমসি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আড়াইশো জন কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি করেন রাইপুর ব্লক কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ দাস চক্রবর্তী ও বাঁকুড়া জেলা আইএনটি ইউসি ফেডারেশন সভাপতি রঞ্জন সাহু।

তারা বলেন এই সর এলাকার নেপাল মাহাতো নিরঞ্জন মাহাতো সহ বেশ কিছু মানুষ দীর্ঘদিন ধরেই আমাদের দলে আসার জন্য বারবার আমাদের জানাচ্ছিলেন আমরা তাই এই অহিংসা দিবসকেই বেছে নিলাম। আজ তাদের নেতৃত্বে প্রায় আড়াইশো জন মানুষ আমাদের জাতীয় কংগ্রেসের যোগদান করলেন।। মাইনোরিটি ফোরামের সহ-সভাপতি মুক্তিনাথ দাস বলেন কংগ্রেস দলটি এখনো মুছে যায়নি এটি হল আস্থার প্রতীক। ভারতের সুখ সমৃদ্ধি ও উন্নত ভারত গড়তে পারে একমাত্র জাতীয় কংগ্রেস। তাই জাতীয় কংগ্রেসের হাত শক্ত করতে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বেদীনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় কংগ্রেসের জওহরলাল নেহেরু, স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের অবদান ভুলে যাওয়ার নয়। কিছু মানুষ নিজেদের স্বার্থে দেশটাকে বিকিয়ে দিতে চাইছেন। এর বিরুদ্ধে আমাদের লড়ে যেতে হবে। তাই আসুন সকলে হাতে হাত মিলিয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর হাত শক্ত করি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি