আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবসের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়চক :
রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালিত হলো দক্ষিণ ২৪ পরগনার রায়চকে।রবিবার প্রদীপ জ্বালিয়ে এই ম্যানগ্রোভ দিবসের শুভ উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।এছাড়া উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা, তথ্য সম্প্রচার মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ আরো অনেকে।

সুন্দরবনের ভারসাম্য রক্ষা করে ম্যানগ্রোভ, আর ম্যানগ্রোভ না থাকলে পর্যটন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাবে। তাই ম্যানগ্রোভের সঙ্গে পর্যটনের একটা আঙ্গিক সম্পর্ক রয়েছে। তাই ম্যানগ্রোভকে বাঁচাতে হবে। উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ ২৪ পরগনা সর্বত্রই ম্যানগ্রোভ দিবস উপলক্ষে চারা গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।এদিন ম্যানগ্রোভ বনাঞ্চল বাঁচানোর শপথ নেওয়া হয়।

See also  প্রতীক্ষার অবসান , মাধ্যমিকের ফল প্রকাশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি