আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আই এস এফ কর্মী মৃত্যু ঘটনায় গ্রেফতার তৃনমূল কংগ্রেসের উপপ্রধান ভাঙড়ে

krishna Saha

Published :

Death of ISF worker
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ভাঙড় : ভাঙ্গড়ে আইএসএফ কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা।দ: ২৪ পরগনার ভাঙ্গড়ের ঝিঁঝিরাইট এলাকায় আইএসএফ কর্মী হাবেদ আলী মোল্লার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় ভাঙ্গড় ১ নম্বর ব্লকের চন্দনেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান আলাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ।

অভিযোগ,২০২১ সালে আইএসএফ কর্মী হওয়ার কারণে হাবেদ আলী মোল্লাকে বেধড়ক মারধর করা হয়।ওই হামলায় গুরুতর আহত হয়ে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। পরিবারের দাবি, প্রায় পাঁচ বছর মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়।হাবেদ আলী মোল্লার মৃত্যুর পর আইএসএফ কর্মী সমর্থকরা আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি ছিল, অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে পৌঁছায় মাধবপুর থানার পুলিশ।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে আলাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।আর এই ঘটনাকে কেন্দ্র করে মাধবপুর থানার ঝিঁঝিঁরাইট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় অন্তঃসত্বা বধূ মায়ের কাছে পৌছানোর জন্য বোলপুর থেকে রেলপথ ধরে হাঁটছিলেন । তাঁকে উদ্ধার করলো গুসকরা পুলিশ ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি