উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বেআইনি ভাবে দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি অমিত হালদারের নির্দেশে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম বুধবার রাতে জয়নগর থানার রাজাপুর করাবেগ পঞ্চায়েতের ফুলবাগিচা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে।

ধৃতের নাম বাবুরাম নস্কর (৬০),বাড়ি জয়নগর থানার রাজাপুর করাবেগের বাটরা এলাকায়।ধৃতের কাছ থেকে বেশি কিছুু দেশী মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।








