আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানে বিজেপির দু’দিনের কর্মশালা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, গলসি:- পূর্ব বর্ধমানের গলসিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান–২০২৬’ উপলক্ষে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

খণ্ডঘোষ মণ্ডল-২-এর উদ্যোগে কুলগড়িয়াতে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা, আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চার প্রসার এবং কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করাই ছিল এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য।

কর্মশালায় দলীয় কর্মীদের বিভিন্ন সাংগঠনিক ও আদর্শগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণ শিবিরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস বোস , খণ্ডঘোষ মণ্ডল-২-এর সভাপতি বিমান ঘোষ-সহ অন্যান্য পদাধিকারী ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ, দলের সাংগঠনিক কাঠামো, জনসংযোগ বৃদ্ধির কৌশল এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।দু’দিনের এই প্রশিক্ষণ শিবিরে কর্মীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়, নিচু স্তরে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

See also  বর্ধমানে এম.ইউ.সি. মহিলা কলেজে আন্তর্জাতিক সেমিনারের সূচনা, ঔপনিবেশিক ভারতের জাতীয় চেতনা নিয়ে গবেষণায় জোর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি