আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরে আবার খুন, এবার ১৭ বছরের এক নাবালক,আটক ৫

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর :
আবার বারুইপুর।খুন ও ধর্ষণ পিছু ছাড়ছে না বারুইপুরের।এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনার আবহের মধ্যে ফের বারুইপুরে খুন হলো ১৭ বছরের এক কিশোর। যা ঘিরে তপ্ত হয়ে রয়েছে বারুইপুর হাসপাতাল চত্বর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রসেনজিৎ বিশ্বাস (১৭)।ঘটনাটি ঘটেছে বারুইপুর পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তিনজন ছেলে এই কাজ করেছে।

৫ জনকে আটক করেছে পুলিশ।তিনদিন আগে জিতে যায় প্রসেনজিৎ। এই নিয়ে ঝামেলা হয়েছিল। তারই জেরে রবিবার প্রসেনজিৎকে ডেকে পাঠানো হয়। সেখানে গেলে প্রসেনজিৎকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। এরপর বারুইপুর মহকুমা হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা। অভিযুক্ত তিন জনকে আটক করে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। উত্তেজিত জনতার হাসপাতালের পুলিশ ক্যাম্প ভাঙচুর করেছে বলে অভিযোগ।মৃতের দাদা বলেন,এই পুলিশ এখানে আমাদের ভাই মরে গেছে তাঁকে দেখতে দিচ্ছে না।

যাঁরা মার্ডার করল তাঁদেরও পুলিশ আটকে রেখেছে। বাচ্চা ছেলেকে কুপিয়ে খুন করেছে। বিচার চাই।”এদিন রাতেই উওেজিত জনতার সাথে কথা বলেন আই জি প্রেসিডেন্সী রেঞ্জ কংকর প্রসাদ বারুই।দেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।নাবালিকার মৃত্যু ঘিরে যখন ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ, সেই সময় আবার খুনের ঘটনা ফের বারুইপুরের রাজনীতির আগুনে পারদ চড়ালো।

See also  নিজের মামার হাতে নৃশংস ভাবে খুন হল কিশোরী ভাগ্নি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি