আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃনমূল কংগ্রেস পরিচালিত সাহাজাদাপুর পঞ্চায়েতের বিরুদ্ধে আনা অনাস্থায় সদস্য কম হওয়ায় বাতিল হলো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মঙ্গলবার জয়নগর ২ নং ব্লকের তৃনমূল পরিচালিত সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকিজা খানের বিরুদ্ধে অনাস্থা ভোট পর্ব অনুষ্ঠিত হয়।এই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২০ জন।এদিন এই অনাস্থা পর্বে যাতে কোনো রকম অশান্তি না হয় সে কারনে বকুলতলা থানার ওসি শান্তুনু বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিলো পঞ্চায়েত অফিস চত্বরে।

এদিন প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় ১১ জন সদস্য থাকার কথা থাকলেও মোট ১০ জন সদস্য উপস্থিত থাকায় ভোটাভুটি পর্ব বাতিল বলে ঘোষণা করেন জয়নগর ২ নং ব্লকের নির্বাচন আধিকারিক স্বপন দে।এদিন এই ভোট পর্বে বিজেপির ৫ জন সদস্য অনুপস্থিত থাকবে বলে আগেই ঘোষণা করে ছিলো।

এদিনের অনাস্থায় থাকার সম্মতি দিয়েছিলো ৮ জন তৃনমূল কংগ্রেসের সদস্য,এক জন সিপিএমের সদস্য ও দুজন নির্দল সদস্য।এর মধ্যে একজন তৃনমূল কংগ্রেসের সদস্য জয়নাল শিকারী অনুপস্থিত ছিলো।এদিন জয়নগর দু নং ব্লক সূত্রে জানা গেল,এদিনের অনাস্থা বাতিল হয়ে যাওয়ায় আগামী এক বছর আর কোনো অনাস্থা হবে না সাহাজাদাপুর পঞ্চায়েতে।

See also  সরকারি ত্রাণ সামগ্রী বিলি না করে মজুদ রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের নারায়নীতলার প্রাক্তন তৃনমূল কংগ্রেসের প্রধান সহ ৫ জন তৃনমূল কংগ্রেসের সদস্য ও যুব নেতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি