আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

একাধিক দাবিকে সামনে রেখে সিপিএমের ডেপুটেশন কর্মসূচি পালন বারুইপুর পৌরসভায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বর্ষা পড়ে গেছে। আর দেড়শো বছর পেরিয়ে যাওয়া প্রাচীন পৌরশহর বারুইপুর জলমগ্ন।আর তৃনমূল কংগ্রেসের পরিচালিত পৌরবোর্ডের নিকাশি দুর্নীতির অভিযোগে পুরসভার সামনে মঙ্গলবার সিপিএমের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বারুইপুর পুর এলাকার জলমগ্ন পরিস্থিতি, বেহাল নিকাশি ব্যবস্থা, বেআইনি নির্মাণ, জলাভূমি ভরাট এবং পুর প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বারুইপুর পুরসভার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো এদিন সিপিএম।

বিক্ষোভকারীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি, পুর এলাকার বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, জলাভূমি ভরাট এবং লাগামছাড়া দুর্নীতির কারণেই এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে দাবি তাঁদের।পুর এলাকার একাধিক স্থানে দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকলেও তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়ছে।

এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পুরসভার আধিকারিকদের কাছে একটি স্মারকলিপিও জমা দেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অবিলম্বে নিকাশি ব্যবস্থার সংস্কার, বেআইনি নির্মাণ ও জলাভূমি ভরাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।

See also  নারদ কান্ডে নাম না করে ‘নিজেদের লোক’কেই আক্রমণ দিলীপের! নিশানায় শুভেন্দু-সহ ঘাসফুল থেকে পদ্মে আসা নেতারা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি