আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না ২ ব্লকে পালস পোলিও কর্মসূচির সূচনা, দু’ফোঁটা পোলিও খাইয়ে উদ্বোধন করলেন বিধায়ক সুভাষ পাত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না: সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকেও রবিবার জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। রায়না ২ ব্লকের আলমপুর–মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের দু’ফোঁটা পোলিও টিকা খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. মির্জা মুজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের নার্স, আশা কর্মী, আইসিডিএস-এর সুপারভাইজার ও কর্মীরা। কর্মসূচিতে অংশ নেন এলাকার সমাজকর্মী আদিত্য মালিক, সজল দাঁ, চন্দন ধাবক ও প্রভাষ ক্ষেত্রপাল এবং প্রদীপ বাগ।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে পোলিওর দু’ফোঁটা টিকা খাওয়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। অভিভাবকদের সকল শিশুদের নির্ধারিত বুথে নিয়ে এসে পোলিও টিকা খাওয়ানোর আবেদন জানানো হয়েছে, যাতে পোলিওমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হয়। বিধায়ক জানান আজ রায়না দু নম্বর ব্লকে ৫৮ টি কেন্দ্রে প্রায় ৯১৫৪ জন পালস পোলিও খাওয়ানো হচ্ছে ।

See also  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের সাফল্য উপলক্ষে রায়নায় হোম যজ্ঞ, উদ্যোগে বিধায়ক সুভাষ পাত্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি