আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তারাতলা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়লো

krishna Saha

Published :

Chief Minister Suvendu Adhikari
WhatsApp Channel Join Now

কলকাতা:- তারাতলায় নির্নিয়মান অবৈধ গুদামে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ আপডেট অনুযায়ী, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। পাশাপাশি, আহতের সংখ্যা বর্তমানে ১৯ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে কলকাতা পুলিশের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সূত্র মারফত জানা গিয়েছে, SSKM-এ ক্রিটিকাল কেয়ারে চিকিৎসাধীন থাকা খালেক সরকারের শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে। তাঁর অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক।

তাঁর মৃত্যুর পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ১২ জন মৃতের নাম প্রকাশ পেয়েছে। তাঁরা হলেন কৃষ্ণা চৌধুরী (৪৯), রোহিত চৌধুরী (২০), চন্দ্রমা চৌধুরী (৬০), রাহুল চৌধুরী (১৭), পপ্পু কুমার রজক (৪০), ঘি কুমার (১৭), আসগর হুসেন (৫৪), সাহিল সর্দার (১৭), হাসান ইমাম (৪৪), গণেশ কালিন্দী (৪৫), নবীন সিং (৪৪) এবং স্বপন মন্ডল। উল্লেখ্য, কী করে এই দুর্ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই প্রাক্তন মেয়রের প্রাক্তন OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় লিজ়–হোল্ডার সংস্থার কর্তাদের গ্রেপ্তার এই ঘটনায় গঠিত হওয়া SIT-এর তদন্তকারীরা।

তাকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। কী করে এই দুর্ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই প্রাক্তন মেয়রের প্রাক্তন OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় লিজ়–হোল্ডার সংস্থার কর্তাদের গ্রেপ্তার করে এই ঘটনায় গঠিত হওয়া SIT-এর তদন্তকারীরা। তাকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, গোডাউন ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। শাসক ও বিরোধীর চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। এই বিপর্যয়ের জন্য পূর্বের তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি নিশানা করেছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে। বিধানসভার অন্দরে দাঁড়িয়ে তিনি কাগজ দেখিয়ে বলেন, ‘বিল্ডিং প্ল্যান ত্রুটিযুক্ত। আর সেই প্ল্যানে সই রয়েছে প্রাক্তন মেয়রের। কাউকে ছাড়া যাবে না’।

See also  ডেঙ্গু প্রতিরোধে সতর্ক বরানগর পুরসভা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি