আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মোদীর ৪৩৯৯ দিনের ঐতিহাসিক মাইলফলক, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ পুজো ও যজ্ঞ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, বর্ধমান, ১০ জুন: স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন দায়িত্ব পালন করে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করেছেন। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বর্ধমানে আয়োজন করা হল বিশেষ পুজো ও যজ্ঞের।

বুধবার বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে জেলা বিজেপির উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলা বিজেপির নেতৃত্ব এবং দলের বহু কর্মী-সমর্থক। মন্দির প্রাঙ্গণে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নামে বিশেষ সংকল্প গ্রহণ করা হয়। এরপর পূর্ণ ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হয় পুজো, হোম-যজ্ঞ ও আরতি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাকর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য প্রার্থনা করেন।

অনুষ্ঠান শেষে মন্দিরে আগত সাধারণ ভক্তদের সঙ্গে একই সারিতে বসে প্রসাদ ও ভোগ গ্রহণ করেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। এই দৃশ্য উপস্থিতদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। এদিন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, “দেশের উন্নয়ন ও বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই ঐতিহাসিক মাইলফলক দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গর্বের অধ্যায় হয়ে থাকবে।”

জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সাফল্য উপলক্ষে বিভিন্ন স্থানে সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের এই বিশেষ পুজো ও যজ্ঞ তারই একটি অংশ। স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ৪,৩৯৯ দিন পূর্ণ করে নতুন ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে প্রার্থনা, পুজো ও যজ্ঞের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করল জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।

See also  ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে মন্ডল সম্মেলন অনুষ্ঠান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি