আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রেশনে খারাপ মাল দেওয়ার অভিযোগে নানুরে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বীরভূমের নানুরের বেলুটি গ্রামে রেশনে খারাপ মানের খাদ্যসামগ্রী দেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার সকাল থেকেই রেশন দোকানের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিম্নমানের রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল। পাশাপাশি, সমস্যা নিয়ে প্রশ্ন তুললে উপভোক্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হত বলেও দাবি বিক্ষোভকারীদের। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা রেশন দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার সঞ্জয় প্রসাদ লাহিড়ী। তাঁর দাবি, নিয়ম মেনেই রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ফের স্বাভাবিকভাবে রেশন সামগ্রী বিতরণ শুরু হয়।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।বীরভূমে নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট

See also  শুভ পবিত্রারোপণী একাদশী ও ঝুলনযাত্রা মহোৎসব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি