আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কৃতি বিদ্যার্থী সংবর্ধনা রাইপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সাধন মন্ডল বাঁকুড়া:–আজ ৭ ই জুন রবিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাঁকুড়া জেলার রাইপুর শহর শাখার উদ্যোগে ২০২৬ সালের রায়পুর ব্লক এলাকার বেশ কিছু বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধিত করা হয় আজ রাইপুর ব্লক কমিউনিটি হলে।

এদিনের এই কৃতি বিদ্যার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা। তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কোন রকম কার্য করতে না বলেন বাঁকুড়ার ছেলে মেয়েরা পড়াশোনায় সারা রাজ্যে নাম কুড়িয়েছে। সেই নাম বা মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের আজকের ছাত্রছাত্রীদের। পড়াশোনার ক্ষেত্রে যদি কারো কোন সমস্যা হয়ে থাকে তার পাশে ও সাথে রয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার ও আমি বিধায়ক।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা সহ প্রমুখ মনুপ পাত্র। জেলা সৌভিক সিংহ মহাপাত্র সহ রায়পুর মণ্ডলের ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব সৌভিক মল্লিক, সুদেব পাতর, মলয় রজক সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। কৃতিদের হাতে মেমেন্টও মানপত্র ও একটি করে গাছের চারা তুলে দেন বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা সহ উপস্থিত বিশিষ্টজনেরা।

কৃতিদের মধ্যে এবার মাধ্যমিকে ফুলকুসমা উচ্চ বিদ্যালয় থেকে ভালো ফল করা ছাত্র রুদ্রজিৎ সাহু বলে আমি নির্দিষ্ট কোন সময় ধরে পড়াশোনা করিনি তবে কমপক্ষে সাত ঘণ্টা পড়াশোনা করেছি, আমার ভাইদের উদ্দেশ্যে বলবো তারা যেন বইগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে এবং যতোটুকু সময় তারা বই পড়বে যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাহলে সাফল্য আসবে তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গৃহ শিক্ষকদের কথাগুলো মন দিয়ে শুনতে হবে।

কৃতি ছাত্রী অনুশা লোহার বলে আমি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬১ পেয়েছি তা সবটাই আমার শিক্ষক-শিক্ষিকা ও বাবা মায়ের অবদান। আমি তাদের কথা মত সময় বেঁধে পড়াশোনা করেছি, মোবাইল থেকে দূরে ছিলাম। তাই ভাই বোনেদের বলবো মোবাইল নয় শুধু বইয়ের মধ্যে ডুবে থাকো।। অংক বেশি বেশি করে কষতে হবে তাহলে ভীতি কেটে যাবে। প্রতিদিন নিয়ম করে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করা দরকার।

See also  দুয়ারে সেলেব-বিধায়ক! পুজোর আগে ঘরে ঘরে নতুন পোশাক বিলি করলেন কাঞ্চন


জেলা সহ প্রমুখ মনুপ পাত্র বলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে সারা জেলা জুড়ে আমরা এই ধরনের কৃতি বিদ্যার্থী সম্বর্ধনা অনুষ্ঠান করে থাকি আজ রাইপুরের অনুষ্ঠানটিও তারই একটি অঙ্গ। এটি ছাত্রছাত্রীদের উৎসাহিত করা একটি কৌশল মাত্র।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি