আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুলিশ হেপাজতে থাকা তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক – উদ্ধার আগ্নেআস্ত্র ও কার্তুজ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৯ মে:- পুলিশ হেফাজতে থাকা ডাকাবুকো তৃণমূল নেতা কে সঙ্গে নিয়ে তদন্তকারীরা তাঁর বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হল আগ্নেয়াস্ত্র সহ চার রাউন্ড কার্তুজ।ধৃত ওই তৃণমূল নেতার নাম শেখ সাহাবুদ্দিন ওরফে দানি।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে। তিনি বেরুগ্রম অঞ্চল তৃণমূলের সভাপতি এবং বেরুগ্রাম পঞ্চায়েতের সদস্য। হেপাজতের মেয়াদ শেষ হওয়ায় পুলিশ সোমবার সাহাবুদ্দিনকে পেশ করে বর্ধমান আদালতে।বিচারক তাকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,জামালপুরের বিজেপি নেতা গৌরসুন্দর মণ্ডলকে মারধোর ও আগ্নেআস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শেখ সাহাবুদ্দিন, তাবারক আলি মণ্ডল, আজাদ রহমাান সহ একাধীক তৃণমূল নেতার বিরুদ্ধে। তা নিয়ে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গত ১৩ মে সাহাবুদ্দিন এবং তাবারককে গ্রেপ্তার করে। তাদের বর্ধমান আদালতে পেশ করে। আগ্নেআস্ত্র উদ্ধার ও বাকি অভিযুক্তদের খোঁজ পেতে পুলিশ এই দুই ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়। বিচারক দুই ধৃতকে পাঁচ দিন পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এর ঠিক একদিন বাদেই পুলিশ আজাদ রহমানকে গ্রেপ্তার করে। তাঁকেও বর্ধমান আদলতে পেশ করে পুলিশ নিজেদের হেপাজতে নেয় । জানা গিয়েছে ,২০২৬ বিধানসভা নির্বাচনের কয়েকমাশ আগে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাতেও দানিকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে মামলা রুজু করেছিল পুলিশ।

 

 

এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানিয়েছেন,“পুলিশ হেপাজতে থাকা শেখ সাহাবুদ্দিন ওরফে দানিকে সঙ্গে নিয়ে চক্ষণজাদি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দানি বাড়ি থেকে একটি বেআইনি আগ্নেআস্ত্র ও চার রাউণ্ড কার্তুজ উদ্ধার হয়েছে“।এদিকে ডাকাবুকো তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিন ওরফে দানির বাড়ি থেকে আগ্নেআস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনা জানাজানি হতেই জামালপুরের রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে জামালপুরের বিজেপি নেতা অজয় ডকাল বলেন,তৃণমূল হচ্ছে দুস্কৃতি ও তোলাবাজদের দল। তাই তৃণমূল নেতাদের বাড়ি থেকে আগ্নেআস্ত্র উদ্ধার হবে এটাই স্বাভাবিক। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির নির্দেশে পুলিশ এখন সারা বাংলা জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান চালাচ্ছে। আগামী দিন রাজের আর কোন কোন নেতার বাড়ি থেকে কি কি আগ্নেআস্তর উদ্ধার হয় তা দেখার জন্য রাজ্যবাসী মুখিয়ে আছে।

See also  তিন সিভিক ভল্যান্টিয়ারের ও এক ভিলেজ পুলিশ এর বুদ্ধিমত্তায় ধরা পড়লো অলঙ্কারের দোকানে চুরির ঘটনায় জড়িতরা - উদ্ধার অলঙ্কার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি