আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ‘মধুচক্র’-এর অভিযোগ, আটক কাউন্সিলর সহ ৪

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগকে ঘিরে সোমবার রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁর বাড়িতে বেআইনি মধুচক্র চলছিল। স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচপোতা এলাকায় কাউন্সিলরের বাড়িতে অভিযান চালায়।

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকে কাউন্সিলর সুকুমার রায়কে আটক করা হয়েছে। পাশাপাশি আরও দু’জন মহিলা ও এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কতদিন ধরে এই বেআইনি কার্যকলাপ চলছিল, এর সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে বাড়িটি ব্যবহার করা হত। পুলিশের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির অভিযোগ, শাসকদলের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিজেপি নেতৃত্বের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দ্রুত কড়া ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।

See also  ''আমরা বলবো না মহিলারা রাতে ৮ টার পর ঘর থেকে বের হবেন না" - অগ্নিমিত্রা পাল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি