আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গোতানে বিজেপির বিজয় মিছিলে উচ্ছ্বাস, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা বিধায়ক সুভাষ পাত্রের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না বিধানসভার গোতান অঞ্চলে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজয় মিছিল। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। মিছিলে অংশ নিয়ে রায়নার বিধায়ক সুভাষ পাত্র কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেন।

 

 

বিজয় মিছিলের আগে গোতান এলাকার বিভিন্ন মন্দিরে গিয়ে দেব-দেবীর পুজো ও মাল্যদান করা হয়। পাশাপাশি বাতাসা ছড়িয়ে উৎসর্গ করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান বিজেপি কর্মীরা। দলের দাবি, মানুষের আশীর্বাদ ও ঈশ্বরের কৃপায় বাংলায় পদ্ম ফুটেছে, আর তারই প্রতিফলন দেখা গিয়েছে গোতান অঞ্চল জুড়ে।

 

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুভাষ পাত্র বলেন, “কর্মীদের একটাই বার্তা— কাউকে অত্যাচার নয়, মানুষের বাড়িতে বাড়িতে উন্নয়নের পরিষেবা পৌঁছে দিতে হবে। অতীতে যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে, সেই নোংরা রাজনীতির পথে আমরা হাঁটব না। বিজেপির কর্মীরা মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করবে। এটাই হবে বাংলার সম্প্রীতির নতুন বার্তা।”বিধায়কের এই শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমুখী বার্তাকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষও।

See also  বার্লিনে গাঁটছড়া বাঁধলেন মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্র, রাজনীতির মাঠে চর্চার ঝড়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি