আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সুন্দরবনের রায়দীঘির প্রাচীন দীঘি সংস্কারহীন,থমকে ইকো টুরিজম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সুন্দরবনের রায়দিঘির প্রাচীন দিঘির বেহাল দশা।রায়দিঘির দিঘিকে কেন্দ্র করে ২৫ বিঘা জায়গায় কয়েক কোটি টাকা ব্যয় করে ইকো টুরিজম গড়ে উঠেছিল।তবে রায়দিঘির প্রাচীন দিঘির বেহাল অবস্থায় মন খারাপ স্থানীয়দের। ঘটা করে দিঘির সংস্কার শুরু হলেও বর্তমানে দিঘি দেখে মুখ ঘোরাচ্ছেন পর্যটকরা। এখানে সেই অর্থে এখনও কোনও সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না।দিঘির বিভিন্ন জায়গায় লতা-পাতার জঙ্গল হয়ে উঠেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব স্পষ্ট। বোট থাকলেও সেগুলি দিঘিতে চলে না। হোম স্টের সুবিধা নেই।

 

 

দিঘির প্রবেশ মূল্য ৫ টাকা করে নেওয়া হলেও ভিতরে ইকো টুরিজম পার্কের স্বচ্ছতার অভাব রয়েছে।এই নিয়ে রায়দীঘির বিজেপির মন্ডল কার্যকর্তারা জানান,এই দিঘির সংস্কারের জন্য রাজ্য প্রশাসনকে জানাবেন তাঁরা।রায়দীঘির প্রাক্তন বিধায়ক ডাঃ অলক জলদাতা বিধায়ক থাকাকালীন সময়ে এই দীঘিকে ঘিরে ইকো টুরিজম গড়ে ওঠে।আর এব্যাপারে বর্তমান রায়দিঘির বিধায়ক তাপস মন্ডল বলেন, বিষয়টি বিধানসভায় উত্থাপিত করবেন।যাতে এটিকে সংস্কার করে আগের মতন করা যায় সেটি দেখবেন। রায়দিঘির দিঘিকে কেন্দ্র করে ২৫ বিঘা জায়গায় কয়েক কোটি টাকা ব্যয় করে ইকো টুরিজম পার্ক গড়ে ওঠে। সেখানে আনা হয় বোট।সেইবোট এখন চলে না বললেই চলে।পার্কেরএকদিকে রাস্তাও তৈরি হয়নি,চারিদিকে আবর্জনা, ভাঙা পরিকাঠামো, এক কথায় সব মিলিয়ে পর্যটকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।যে জায়গা পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হওয়ার কথা ছিল, সেখানে অযত্নের ছাপ স্পষ্ট।দিঘিটি মিরিক লেকের আদলে তৈরি হয়েছিল।

 

একটি পাতার আদলে তৈরি করা হয় দিঘির গেট।প্রায় ৭০ বিঘা জায়গায় দিঘি ও পার্ক ২৫ বিঘা জায়গায়,বিশাল পরিকাঠামো চালিয়ে যেতে সুন্দরবন উন্নয়ন পর্ষদ,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ, রাজ‍্যের পর্যটন বিভাগ সহ একাধিক দফতর কাজ করেছিল। তবে সমস্ত কিছু সরিয়ে আবার নতুন রূপে গড়ে উঠবে এই দিঘি এই আশায় বুক বাঁধছেন পর্যটক সহ সকলেই। নতুন সরকারের হাত ধরে আবার সেজে উঠবে রায়দীঘির ইকো টুরিজম তাই আশায় এলাকার মানুষ।

See also  দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কঠোর হচ্ছে ইডি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি