আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে উচালনে বিজেপির বিজয় মিছিল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব। সেই আবহেই পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের ৪ নং মণ্ডলের উচালন এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজয় মিছিল। বিভিন্ন বাদ্যযন্ত্র ও দলীয় পতাকায় সজ্জিত এই মিছিলে অংশ নেন বহু বিজেপি সমর্থক ও কর্মী। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় উচালন এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উচালনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্থানীয় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

 

 

 

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪ নং মণ্ডল সভাপতি তমাল ঘোষ, সহ-সভাপতি বদ্যিনাথ দাঁ, শক্তি কেন্দ্রের প্রমুখ স্বপন ঘোষ এবং বিজেপি কার্যকর্তা প্রতীক মহন্ত সহ অন্যান্য নেতৃত্ব ও বুথ সভাপতি ও কার্যকর্তারা। মণ্ডল সভাপতি তমাল ঘোষ বলেন, “এটা পশ্চিমবঙ্গের জয়, সাধারণ মানুষের জয়। যেভাবে মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে বিজেপিকে ক্ষমতায় এনেছে, তার জন্য আমরা সাধারণ মানুষকে প্রণাম জানাই।”উচালন থেকে বলরাম সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে

See also  পুলিশ কি দিলীপ ঘোষকে গ্রেপ্তার করবে ! অমিত শাহ আসার আগে এই প্রশ্নেই এখন তোলপাড় বর্ধমান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি