আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান পৌরসভায় বিজেপি বিধায়ক মৌমিতা বিশ্বাসের জোরালো বার্তা, নাগরিক পরিষেবায় গাফিলতি বরদাস্ত নয়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান দক্ষিণ বিধানসভার অন্তর্গত পৌরসভার ৩৫টি ওয়ার্ডের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান ও নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার বর্ধমান পৌরসভায় গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বর্ধমান দক্ষিণের বিজেপি বিধায়ক মৌমিতা বিশ্বাস। বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার সহ একাধিক পৌর আধিকারিক।বৈঠকের শুরুতেই নবনির্বাচিত বিধায়ক মৌমিতা বিশ্বাসকে দুর্গা মূর্তি ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান চেয়ারম্যান পরেশ সরকার। সৌজন্যমূলক এই মুহূর্তের পরই শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা নিয়ে শুরু হয় বিস্তারিত আলোচনা।

 

 

আসন্ন বর্ষার কথা মাথায় রেখে শহরের নিকাশি ব্যবস্থা দ্রুত পরিষ্কার করা, নিয়মিত আবর্জনা বহনকারী গাড়ির পরিষেবা চালু রাখা, বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বিধায়ক। সাধারণ মানুষের কাছে সমস্ত প্রয়োজনীয় পরিষেবা নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার জন্য পৌর প্রশাসনকে আরও সক্রিয় ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।বিধায়ক মৌমিতা বিশ্বাস স্পষ্ট ভাষায় জানান, “মানুষের স্বার্থে, মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের অঙ্গীকার।” একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, নাগরিক পরিষেবায় কোনও রকম গাফিলতি হলে তা মেনে নেওয়া হবে না এবং সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

See also  অ্যাসিড ছুঁড়ে মেরে বৃদ্ধা শাশুড়িকে জখম করার অভিযোগে ধৃত সরকারী চাকুরিজীবী বৌমা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি