আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উত্তর দমদমে মাছ বাজারে জমজমাট ভোট প্রচারে চন্দ্রিমা ভট্টাচার্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিরাটী : বিধানসভা নির্বাচন ভোট প্রক্রিয়া যতই এগিয়ে আসছে চলছে জোরকদমে প্রচার জনসংযোগ। বৃহস্পতিবার লক্ষ্মী বারে সাত সকালে উত্তর দমদম পুরসভার ১২ নং ওয়ার্ডে নিমতা পাঠানপুর মাছ বাজারে ভোট প্রচার জনসংযোগ সারলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য।

বাজারে ঢুকে হাসি মুখে দু হাত করজোড়ে ভোট প্রার্থনা করেন চন্দ্রিমা দেবী। এম বি রোডে দু ধারে রাস্তায় হাঁটলেন ছোট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কেউ ফুল ছিটিয়ে কেউ বা মালা পরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কে আশীর্বাদ করলেন। চন্দ্রিমা দেবী বয়স্ক মহিলাদের বুকে টেনে স্নেহের বন্ধনে আলিঙ্গনে আবদ্ধ হলেন।

দোকানদার ব্যবসায়ী দের সমর্থনে আপ্লুত চন্দ্রিমা ভট্টাচার্য বলেন মাছে ভাতে বাংলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। আজ লক্ষ্মী বার তো বটেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ও লক্ষ্মী। লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়েছেন।

পুরো বাংলাটাই লক্ষ্মী দের বাংলা। অর্থ প্রতিকূলতার মধ্যে দিয়ে ও বাংলা কোনও দিন পিছিয়ে থাকেনি। জিএসডিপি তে ও পিছিয়ে থাকে নি বাংলা। লক্ষ্মী আছে বলেই তো হয়েছে। চন্দ্রিমা দেবী বলেন ভোট প্রচারে বেরিয়ে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

মানুষ তৈরি হয়ে আছেন। এসআইআর যে ভাবে চক্রান্তের স্বীকার করেছে। মানুষ বলে দিচ্ছে ইয়েস স্যার বলবো না। সবাই বলব নো স্যার নো স্যার। উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুর পারিষদ সদস্য সৌমেন দত্ত, বিন্দুমাধব দাস, তাপস কর, গৌতম করঞ্জাই সহ অন্যান্যরা।

See also  কর্মীসভায় ক্ষোভে ফেটে পড়লেন মদন মিত্র, বললেন—‘৪০ শতাংশ চাকরি পেয়েছে তৃণমূল আমলে’।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি