আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

SIR কাজের চাপে প্রাণহানি: শোকস্তব্ধ পরিবারে পাশে দাঁড়ালেন বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

SIR–এর দায়িত্ব পালনের অতিরিক্ত কাজের চাপে পূর্ব বর্ধমান জেলার বোহার এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক BLO–র। মৃতা নমিতা সরেন পেশায় অঙ্গনওয়ারি কর্মী ছিলেন এবং মন্তেশ্বর বিধানসভার বোহার ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া খাঁপুর এলাকার বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্যা। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার আজ চরম অসুবিধা ও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর শুক্রবার মৃত BLO–র বাড়িতে যান রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের শোকের সঙ্গী হন এবং পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। পাশাপাশি বিধায়ক জানান, মৃতার মেয়ের পুনরায় চাকরির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে ও তৎপরতার সঙ্গে দেখবেন তিনি।

এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বোহার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাঝি, মেমারি–২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গাফ্ফার মল্লিক, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মুকুল সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতে শোকাহত পরিবার কিছুটা হলেও মানসিক ভরসা পায়।

এই ঘটনায় আবারও উঠে এল দায়িত্ব পালনের চাপ ও কর্মীদের সুরক্ষার প্রশ্ন—এক নিষ্ঠাবান কর্মীর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা এলাকার কাছেই এক গভীর বেদনার কারণ হয়ে রইল।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি