আসন্ন মকর সংক্রান্তি তথা পৌ ষ সংক্রান্তিতে পিঠে উৎসবে মাতোয়ারা হয় আপামর বাঙালি। নতুন চাল ও নলেন গুড় দিয়ে বিভিন্ন স্বাদের পিঠে সহ বিভিন্ন পদ তৈরি করে ঐতিহ্যবাহী পিঠে উৎসবে আয়োজন করা হয় , আপামর বাঙালির ঘরে ঘরে। এই পৌষ পার্বন কে কেন্দ্র করে পিঠের নানা রকম পদ তৈরি করে আনন্দে মাতোয়ারা হন আপামোর বাঙালী আর সেই পৌষ পার্বণকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের জামালপুর রায়না ও খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটি অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে পিঠে উৎসবের আয়োজন করা হলো।
প্রতিদিনের রুটিন মাফিক পুষ্টিকর খাদ্য যেমন খিচুড়ি ডিম সিদ্ধ সহ একাধিক পদ রান্না করে গর্ভবতী শিশুদেরকে দেওয়া হয়। তার পাশাপাশি প্রতিদিনের রুটিনের বাইরে ও এমনই উদ্যোগ নেওয়া হয়েছে পিঠে উৎসব। এমনই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুরের ২৯০ নম্বর পাড়া অঙ্গনারী কেন্দ্রে। সিদ্ধ পিঠে পাটিসাপটা পায়েস সহ একাধিক পদ তৈরি করে পিঠের নানান পদ তৈরি করে শিশুদের দেবার পাশাপাশি গর্ভবতীদের দেওয়া হয়। সকাল থেকেই অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সহায়িকারা সকলে একত্রিত হয়ে এবং বেশ কিছু অভিভাবকরাও উপস্থিত থেকে এই পিঠে তৈরির কাজে হাত লাগায় বলে জানা যায়।
আর এই পিঠে উৎসবকে উৎসাহ করে তুলতে উপস্থিত হন শিশু বিকাশ কেন্দ্রের আধিকারিক লালেশ্বর শর্মা সহ সুপারভাইজার মোনালিসা মন্ডল এবং জামালপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থসারথি দে সহ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারাও উপস্থিত ছিলেন বলে জানা যায়। অঙ্গনারী কর্মী অভিভাবক এবং সহায়িকা তারা জানিয়েছেন এ বছরই শীতকালীন এই উৎসবকে কেন্দ্র করে তারা খুবই আনন্দিত হয়েছেন। মাঝেমধ্যে শিশুদের অন্নপ্রাশন দেবার পাশাপাশি পুষ্টি সপ্তাহ








