আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে আরতি করলেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,গঙ্গাসাগর :আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এবছরের গঙ্গাসাগর মেলা।আর তার আগে সোমবার মেলার প্রস্তুতি পরিদর্শনের পাশাপাশি মুড়িগঙ্গায় সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই কপিল মুনির আশ্রমে যান তিনি। নিজের হাতে আরতির পাশাপাশি শাড়ি নিবেদন করেন মুখ্যমন্ত্রী।

এদিন কপিলমুনির আশ্রমে পুজোর পর সেখানে দাঁড়িয়েই গঙ্গাসাগর মেলা ও সেতু নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, “মেলা নিয়ে ৭-৮ টা মিটিং হয়েছে। আমি নিজে পরিদর্শন করলাম। একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে। আশা করছি এবছর ১ কোটি মানুষ আসবে।” মন্দির চত্বর থেকেই এসআইআরে নাম বাদ প্রসঙ্গে বিজেপি ও কমিশনকে একহাত নেন মমতা।

তিনি বলেন, “ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম কেটেছে। সাধারণ মানুষের পাশপাশি সাধু- সন্তদের নাম বাদ গিয়েছে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ…! এই অন্যায় বরদাস্ত করব না।”এদিন তিনি কপিল মুনি মন্দিরের মোহান্তের সাথে কথা বলেন।তিনি ঘুরে দেখেন ভারত সেবাশ্রম।গঙ্গা সাগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। সোমবার সেখানে রাত্রী যাপন করে মঙ্গলবার কলকাতায় ফিরবেন।

See also  পূর্বস্থলীর বিভিন্ন এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি