আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বর্ষবরণ কাটালো পর্যটকরা কুলতলিতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : বছরের প্রথম দিনে সুন্দরবনে পিকনিকের মেজাজ, মদ্যপান করে জলযানে ওঠার উপর নিষেধাজ্ঞা জারি করলো পুলিশ। বছরের প্রথম দিন সুন্দরবনে পিকনিকের ভরপুর আমেজ। যদিও জাঁকিয়ে ঠান্ডা পরতেই উৎসব মুডে পর্যটকরা। আর তাই বছরের প্রথম দিন থেকে পিকনিক মুডে আনন্দ উপভোগ করছে সুন্দরবনে পর্যটকরা।

সুন্দরবন মানে জলে কুমির ডাঙ্গায় বাঘ আর এই নিয়েই আমাদের গর্বের সুন্দরবন।ম্যানগ্রোভ ঘেরা জঙ্গল উপভোগ করতে জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এলো বছরের প্রথম দিন সুন্দরবন দর্শন করতে আর যদি ভাগ্যে থাকে তাহলে রয়েল বেঙ্গল এর দেখা পেতে।তবে পর্যটকরা উৎসব মুডে থাকলেও প্রশাসনের কড়া নির্দেশিকা মদ্যপান নিয়ে কড়া অবস্থান কুলতলি থানার পুলিসের। নজরদারি চলেছে দিনভর। বোটগুলিতেও চেকিং চলেছে সর্বক্ষণ।

মদ্যপ অবস্থার পর্যটকদের নদী, সমুদ্রে নামা রুখতে কড়া অবস্থান নেয় এদিন কুলতলি থানার পুলিস।এদিন সকাল থেকেই কুলতলির কেল্লা ও কৈখালিতে পর্যটকদের ভিড়। মাতলা নদীর ধারে পিকনিক মুডে মেতে আট থেকে আশি। নদীর পাড়ে কাগজ, শতরঞ্জি বিছিয়ে চলেছে দেদার মজা। চলেছে সেলফির প্রতিযোগিতাও। কেউ রান্নার কাজে ব্যস্ত। যদিও ঠান্ডা একটু বেশি থাকায় পরনের পোশাক খুলতে পারছেন না পর্যটকরা। কেউ বোট ভাড়া নিয়ে গিয়েছেন সুন্দরবন ভ্রমণে।কৈখালী জেটি ঘাটে কুলতলি থানার পুলিসের নজরদারি ছিল সবসময়।

মদ্যপ অবস্থায় যাতে কোনও পর্যটক বোটে না উঠতে পারেন তার জন্য বোট মালিকদের ডেকে সতর্ক করেছে পুলিস। চলেছে মাইকিংও।পুলিশের ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকেই টহলদারি চালিয়েছেন। স্নানের সময় বাঁশি বাজিয়ে পর্যটকদের সতর্ক করতেও দেখা গিয়েছে তাঁদের। আর এভাবেই বছরের প্রথম দিন পর্যটকরা সুন্দরবন উপভোগ করেছে কোনো দূর্ঘটনা ছাড়াই।

See also  দুই বিজেপি সমর্থককে কানধরে ওঠবোস করানোর ঘটনার বিষয়ে তপশিলি কমিশন ও মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল বিজেপি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি