আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

SIS কর্মসূচিতে মানবিক নজির মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে, সেরা মা নির্বাচনে অভিভাবকদের প্রশংসা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

SIR নয়, SIS— অর্থাৎ স্পেশাল ইনফর্মেশন ফর স্টুডেন্ট। এই অভিনব ও মানবিক কর্মসূচিকে সামনে রেখে পড়ুয়াদের জন্য আরও অনুকূল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে পূর্বস্থলী–১ ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক মহল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার জানান, প্রকৃত শিক্ষার্থী গড়ে তুলতে কেবল পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়। ছাত্রছাত্রীদের পারিবারিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা অত্যন্ত জরুরি। সেই তথ্যের ভিত্তিতেই একজন পড়ুয়াকে সঠিক পথে গড়ে তোলা সম্ভব। এই ভাবনা থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষ SIS কর্মসূচি চালু করেছে। বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল প্রকাশের পর এই কর্মসূচির অঙ্গ হিসেবে সেরা মা নির্বাচনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) প্রলয়েন্দু ভৌমিক এবং অবর বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়। তাঁদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে সামাজিক ও পারিবারিক দায়িত্ববোধ গড়ে তোলার এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য বিদ্যালয়ের কাছেও এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল।

See also  ভাতারে পথ দুর্ঘটনায় মারা গেলে এক ব্যক্তি গুরুতর আহত আরও এক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি