আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে উন্নয়নের পাঁচালি প্রচার যাত্রার সূচনা করলেন জয়নগরের বিধায়ক দক্ষিন বারাশত থেকে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আর কয়েকমাস পর রাজ্যে বিধানসভার নির্বাচন।আর তার আগে সরকারের উন্নয়নকে সামনে রেখে নতুন কর্মসূচি উন্নয়নের পাঁচালির প্রচার যাত্রা শুরু করলো তৃণমূল। মঙ্গলবার দক্ষিন ২৪ পরগনা জেলার জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দক্ষিন বারাশত মোড়ে এই যাত্রার শুভ সূচনা করা হয় পতাকা নাড়িয়ে।

এদিন পতাকা নাড়িয়ে এই যাত্রার শুভ সূচনা করেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস।এছাড়া এদিন সূচনায় উপস্থিত ছিলেন জয়নগর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জেলা জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর, আইএনটিটিইউসির জয়নগর ১ নং ব্লক সভাপতি মাতিন হালদার, কর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার, ওয়াহিদ মোল্লা,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোনাজাত খান, জয়নগর ১ নং ব্লক তৃনমূল যুব কংগ্রেস সভাপতি শামিম আহমেদ ঢালী,জয়নগর ২ নং ব্লক সংখ্যা লঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ সহ ১২ টি অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দ।বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন।

আর তার আগেই বিগত সাড়ে ১৪ বছরের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল।উন্নয়নের তালিকা নিয়ে বিশেষ পাঁচালি তৈরি করে এবার সেই উন্নয়নকেই সামনে রেখে ভোটের ময়দানে নামতে চলেছে শাসক দল।এ বিষয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এদিন বলেন, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে প্রতিটা এলাকায় এই উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়ার ঘোষণা আগেই করা হয়েছিল।

মঙ্গলবার থেকে জয়নগর বিধানসভা এলাকার ১২টি অঞ্চল ও একটি পুরসভায় ১৪টি টোটো নিয়ে উন্নয়নের পাঁচালি প্রচার যাত্রা শুরু করলো।গত সাড়ে ১৪ বছরের উন্নয়নের খতিয়ান এই পাঁচালির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।জনপ্রিয় সংগীত শিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া ‘উন্নয়নের পাঁচালি’ বাজিয়ে আগামী এক মাস ধরে প্রতিটা এলাকায় এলাকায় এই প্রচার চালানো হবে।তুলে ধরা হবে সরকারের উন্নয়নের খতিয়ান।এদিন দক্ষিন বারাশত থেকে জয়নগর বিধানসভার ১২ টি পঞ্চায়েত ও জয়নগর মজিলপুর পৌরসভার মোট ১৪ টি টোটো তাদের প্রচার কাজ শুরু করলো।এদিন নিজেই টোটো চালিয়ে উন্নয়নের পাঁচালীর শুভ সূচনা করলেন কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল কুলতলিতে।কুলতলি বিধানসভার ১২ টি অঞ্চলে ১২ টি টোটো এই প্রচার কাজ চালাবে একমাস ধরে।

See also  পূর্ব মেদিনীপুর জেলার সুন্দরী সৈকত দীঘা পূর্ণিমার ভরা কোটালে উপচে পড়ছে ঢেউ, দিঘায় জারি সতর্কতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি