আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি অঞ্চল তৃণমূলের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হলো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি অঞ্চল তৃণমূলের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ বীরভূম জেলা তৃণমূলের কনভেনর অনুব্রত মন্ডলের। অনুব্রত মন্ডল বলেন SIR নিয়ে ভয়ের কিছু নেই। তুমি কোন হরিদাস পাল যে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে।

আমাদেরকে দেশ থেকে বের করতে পারবে না এভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মন্ডলের। নাম না করে বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রত মন্ডলের।অন্যদিকে বিপ্রটিকুড়ি অঞ্চলের পক্ষ থেকে SIR সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন অনুব্রত মন্ডল।

অনুব্রত মন্ডল ছাড়া উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল নেতা শোভন চৌধুরী, প্রবীর পাঠক, অঞ্চল সভাপতি শেখ ইসমাইল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

বীরভূমে লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট

See also  বর্ধমানে মাটি উৎসবের সরকারী অনুষ্ঠানে কল্পতরু মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রচারও সেরে ফেললেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি