আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ছেলে বৌমার অত্যাচারে থানায় দ্বারস্ত বৃদ্ধ মা বাবা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মা বাবার বয়স হতেই একমাত্র পুত্র সন্তানের গলগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছেন তারা। মা বাবার বাড়ি থেকে তাদেরই তাড়িয়ে দিতে চাইছে ছেলে। এ ঘটনা পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত নাড়ু গ্রাম দক্ষিণ পাড়া এলাকায়।

জানা গিয়েছে যে রায়না থানার নাড়ু গ্রাম দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা বৃদ্ধ ধর্মদাস মালিক এবং তাঁর স্ত্রী।

 

 

দীর্ঘদিন ধরে তারা নিজেদের ভিটেতেই বসবাস করছেন। ঘরে রয়েছে ছেলে কল্লোল মালিক আর ছেলের বউ মিতা মালিক ।কিন্তু শশুর শাশুড়ির দিকে নজর নেই তাদের। খেতে দেওয়া তো দূরে থাক বাড়ি থেকেই তাড়িয়ে দিতে চাইছে ছেলের বউ। এমনকি শ্বশুর-শাশুড়ির গায়ে হাত তুলছে ছেলের বউ মিতা মালিক।

 

 

নিজের স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে ছেলে কল্লোল মালিকও নিজের মা-বাবাকে ঘর ছাড়া করতে একেবারে উঠে পড়ে লেগেছে। এমনই অভিযোগ জানিয়েছেন ধর্মদাস মালিকের বড় মেয়ে মিঠু সাউ।
ছেলে কল্লোল মালিক ট্রাক্টর চালায়। যে সময়ে ছেলে বউ সঙ্গে নিয়ে সুখের সংসার করার কথা বৃদ্ধ মা বাবার। সেই জায়গায় দাঁড়িয়ে আজ ছেলে বউয়ের হাতে নিগৃহীত হতে হচ্ছে তাদের।

 

অবশেষে সহ্য করতে না পেরে রায়না থানায় এসে আজ লিখিত অভিযোগ জানালেন ধর্মদাস মালিক এবং তাঁর স্ত্রী। তাদের দাবি, ছেলে বউকে তাদের খেতে দিতে হবে না। বাড়িতে যেন শান্তিপূর্ণভাবে তারা বসবাস করে। বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে রায়না থানার পুলিশের পক্ষ থেকে।

See also  বর্ধমান আরামবাগ রোডে ঘটে গেলো এক পথ দুর্ঘটনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি