আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়পুরের প্রাক্তন বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মুর বাড়ির গোডাউন থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সাধন মন্ডল বাঁকুড়া:-রাইপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মুর বাড়ির গোডাউন থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুন্দার গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রঝোর গ্রামে। রাইপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুর বাড়ির গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার হল আজ মঙ্গলবার। সকালে রাইপুর ব্লকের দুন্দার অঞ্চলের ইন্দ্রঝোর গ্রামে অবস্থিত তার বাড়ি ও বাড়ি সংলগ্ন গোডাউন ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাইপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সকালে এলাকার মানুষজন বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাইপুর থানার পুলিশ, ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে গোডাউনের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রশাসন। সেখানে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল, কম্বল, শাড়ি, জামাকাপড়-সহ বিভিন্ন সামগ্রী মজুত অবস্থায় পাওয়া যায় বলে স্থানীয়দের অভিযোগ। সংবাদ মাধ্যমের কাছে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দেন । তাদের অভিযোগ, বারবার আবেদন জানিয়েও প্রয়োজনের সময় তারা ত্রাণের ত্রিপল বা কম্বল পাননি। অথচ সরকারি ত্রিপল ব্যবহার করে ধান ও বালি ঢেকে রাখা হয়েছে বলে দাবি করেন তারা।

সাধারণ মানুষের প্রাপ্য ত্রাণসামগ্রী বঞ্চিত করে মজুত রাখার অভিযোগ তুলেন প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তারা কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। জড়ো হওয়া গ্রামবাসী ও এলাকাবাসীদের মধ্যে লুস্কি মূর্মু ,সোমবারী টুডু, খগেন মুর্মু, রামলাল মান্ডি রা বলেন অনেকবার এসেছি প্রাণ সামগ্রী চাইতে কিন্তু উনি আমাদের নেই বলে বারবার ফিরিয়ে দিয়েছেন। আর আজ এড গোডাউন থেকে হাজার হাজার ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী পুলিশ প্রশাসন বের করছেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। তার দাবি, বিধায়ক থাকাকালীন সময়ে বিভিন্ন ত্রাণসামগ্রী তার কাছে মজুত ছিল। বিষয়টি তিনি আগেই প্রশাসনকে জানিয়েছিলেন এবং ওই সামগ্রীগুলি নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধও করেছিলেন। তার আরও দাবি, এলাকার মানুষের আবেদন ও প্রয়োজন অনুযায়ী তিনি যথেষ্ট পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। তাই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। প্রশাসন চাইলে বাকি মজুত সামগ্রী নিয়ে যেতে পারে বলেও জানান তিনি। তিনি আরো বলেন এই সমস্ত ত্রাণ সামগ্রী ভোট ঘোষণার কিছুদিন পূর্বে এসে পৌঁছেছে তারপর যেহেতু ভোট ঘোষণা হয়ে যায় তাই আইনগত কারণে এগুলো বিলি করতে পারিনি। আজ প্রশাসনের লোকজন এসে সেগুলি নিয়ে যাচ্ছে ন।

See also  তৃণমূল নেত্রীর অজ্ঞাতে জামালপুর বিধানসভা আসনে তৃণমূল প্রার্থীর নাম ঘোষনা নিয়ে ক্ষোভ তৃণমূল শিবিরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি