আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আলিপুর প্রশাসনিক ভবনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই সরকারি কাগজ পত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,আলিপুর : বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ড আলিপুরের প্রশাসনিক ভবনে। এদিন প্রায় ১০ টা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় গোটা এলাকা। স্থানীয়রা আগুন দেখে দমকলে খবর দেন।

এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলে পাঁচটি ইঞ্জিন।প্রাথমিক তদন্তের পর আশঙ্কা করা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। এনআইসি দপ্তরে প্রথম আগুন লেগেছে বলে জানা গিয়েছে। পরে সেটি দ্রুত বহুতলের একাংশে ছড়িয়ে পড়ে। আগুনে পুরে ছাই হয়ে যায় শিক্ষা দপ্তর, মিড ডে মিল এবং হটি কালর্চার বিভাগ। আগুনের তীব্রতা বেশি থাকায় তা নেভানোর জন্য দমকল কর্মীদের জানালার কাচ ভাঙতে হয়। যে ভবনে আগুন লেগেছে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছে, ভবনের উপরের তলাগুলিতে কয়েক জন রংমিস্ত্রি কাজ করছিলেন।

তাঁদের দড়ি দিয়ে নীচে নামিয়ে আনেন দমকল কর্মীরা।জানা গিয়েছে, অগ্নিকাণ্ড হওয়া এই বহুতলের চতুর্থ তলায় রয়েছে জেলা পরিষদের দপ্তর। এই অগ্নিকাণ্ডের জেরে অনেক সরকারি নথি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগুন এবং ধোঁয়ার জেরে কারও যাতে শ্বাসকষ্ট না হয় তা নিশ্চিত করতে অক্সিজেন সিলিন্ডার এবং ব্রিদিং মেশিনও নিয়ে আসা হয়। কয়েক ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।

See also  ১১ বছরের এক শিশুকে নগ্ন করে উলটিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি