আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিশ্ব যোগ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের চকচন্দন দুর্গাদাস উচ্চ বিদ্যালয়ে যোগাভ্যাস কর্মসূচি

krishna Saha

Published :

World Yoga Day
WhatsApp Channel Join Now

রায়না :-আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নং ব্লকের চকচন্দন দুর্গাদাস উচ্চ বিদ্যালয়ে রবিবার সকালে বিশেষ যোগাভ্যাস কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের শারীর শিক্ষা শিক্ষক তথা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র আহ্বানে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত যোগাভ্যাস সপ্তাহ পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকাল ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে মৃত্যুঞ্জয় চন্দ্রের সঙ্গে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক নিহার চন্দ্র দে।

যোগাভ্যাস পর্বে শিক্ষার্থীদের উষ্ণীকরণ ব্যায়াম, রোটেশনাল এক্সারসাইজ, স্ট্রেচিং, খালি হাতে ব্যায়াম, বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানের অনুশীলন করানো হয়। পাশাপাশি নিয়মিত যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়।

রবিবার মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি একটি জীবনপদ্ধতি। নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি আত্মনিয়ন্ত্রণ ও একাগ্রতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, তারা বিদ্যালয়ে সারা বছরই যোগব্যায়াম অনুশীলন করে।

তবে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও নিয়মিত যোগচর্চা চালিয়ে যেতে আগ্রহী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক ও যোগাভ্যাসভিত্তিক কর্মসূচি পরিচালিত হবে।

See also  মঙ্গলকোটের ঝিলু গ্রামের নবদম্পতির অভিনব উদ্যোগ, বিয়ের খরচা বাঁচিয়ে বস্ত্র বিতরণ করলেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি