আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্গাপুরে হাই-টেনশন লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইনে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম উত্তম ঘোষ। তিনি দুর্গাপুরের ইস্পাত পল্লীর বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ইস্পাত নগরীর এ-জোন এলাকার ক্ষুদিরাম মাঠ সংলগ্ন ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইনে সেফটি বেল্ট বেঁধে কাজ করছিলেন উত্তম ঘোষ। সেই সময় নিচে দুজন স্থায়ী শ্রমিক এবং একজন চালক উপস্থিত ছিলেন।

কাজ চলাকালীন দুর্ঘটনার জেরে তিনি লাইনের উপরেই ঝুলে পড়েন। পরে বিষয়টি নজরে আসতেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিককে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে মৃত শ্রমিকের পরিবার, সহকর্মী এবং শ্রমিক সংগঠনের সদস্যরা দুর্গাপুর ডিএসপি হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, মৃত শ্রমিকের পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দিতে হবে এবং উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

See also  বিজেপি নেতার উপর সশস্ত্র হামলাার ঘটনায় জামালপুরে গ্রেপ্তার আরো এক ডাকাবুকো তৃণমূল নেতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি