আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিডিও অফিসে কর্মী নিয়োগ যোগ্যতায় মাধ্যমিক VLE পদে ,বেতন ১০,০০০ টাকা। 

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আবারও একটি জেলার ব্লক অফিসে কর্মী নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে MGNREGA প্রকল্পের অধীনে।

পদের নাম- ভিলেজ লেভেল এন্ট্রেপ্রেনিওর (VLE)
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার সদস্য হয়ে থাকতে হবে।
বয়স- 31/12/2021 তারিখের হিসেবে বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।
বেতন- শুরুতে প্রতি মাসে বেতন 10,000/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে MGNREGA অফিসের ড্রপবক্সে সরাসরি জমা দিতে পারেন অথবা ক‍্যুরিয়ার/ পোস্টের মাধ্যমেও জমা করতে পারেন যেকোন কার্যদিবসের সকাল 11 টা থেকে বিকেল 3 টার মধ্যে। আবেদন করার শেষ তারিখ আগামী 19 জুলাই বিকেল 3 টা পর্যন্ত।

প্রয়োজনীয় নথিপত্রগুলি- বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট এবং আধার/ ভোটার কার্ড সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To The Block Development Officer & Programme Officer (M.G.N.R.E.G.A.), Tarakeswar Dev. Block, Tarakeswar, Hooghly

প্রার্থী বাছাই পদ্ধতি- সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে আগামী 24 জুলাই সকাল 11 টায় কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
👇👇👇👇👇

👇👇👇👇👇
Application form Download

See also  নিজের ব্লকে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ বেতন ১১ হাজার টাকা। প্রত্যেক মাসে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি