আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কড়া নিরাপত্তায় ইউটিআই কলেজ স্ট্রং রুম, নজর গোটা জেলার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান :-সোমবার সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভোট গণনা। শহর বর্ধমানের ইউটিআই কলেজের স্ট্রং রুমকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। গত ২৩ এপ্রিল জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর সোমবার সেই ভোটের ফল নির্ধারণের দিন।
এই স্ট্রং রুমে ভাতার, গলসি, আউশগ্রাম, বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণ—এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলির ভোট গণনা করা হবে। ফলে রবিবার সকাল থেকেই রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

 

 

ভোট গণনাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুমের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, আর বাইরে রয়েছে রাজ্য পুলিশের কড়া নজরদারি। বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে গোটা এলাকাজুড়ে।
বর্ধমান শহরের নবাবহাট থেকে শুরু করে গোলাপবাগ কাঠগোলা মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে চলছে টহলদারি, বসানো হয়েছে চেকপোস্ট।

 

ভোট গণনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে জিতবে, কার ভাগ্যে শিকে ছিঁড়বে—তা জানতে মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও।
সব মিলিয়ে, সোমবার সকাল থেকে বর্ধমানের ইউটিআই কলেজ চত্বর হয়ে উঠতে চলেছে জেলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের কেন্দ্রবিন্দু। নজর এখন একটাই—শেষ হাসি হাসবে কে?

See also  টিকিটের আশায় দান, দলবদলের গুঞ্জন ও প্রশ্নে নীরবতা—মতিবুর রহমানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি