আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাতাড়ে ভোটার তালিকা নিয়ে উত্তাল, বর্ধমান–কাটোয়া রাস্তায় অবরোধ! প্রশাসনের আশ্বাসে ঘন্টাখানেক পর স্বাভাবিক যান চলাচল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভাতাড়ে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন বামপন্থী দল ও বিভিন্ন গণসংগঠনের কর্মী-সমর্থকরা। সোমবার প্রতিবাদে রাস্তায় নামেন তাঁরা এবং ব্লক উন্নয়ন দপ্তরের বিক্ষোভ দেখানোর পাশাপাশি বর্ধমান–কাটোয়া সড়ক অবরোধ করেন।

ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।বিক্ষোভকারীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক ত্রুটি নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

বাম নেতৃত্বের একাংশের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং অবিলম্বে সংশোধন না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।ঘটনাস্থলে পৌঁছায় ব্লক প্রশাসনের আধিকারিকরা।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত অভিযোগ খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের প্রতিনিধিরা। সেই আশ্বাসের পরেই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি যোগ্য ভোটাররা তাঁদের অধিকার ফিরে না পান, তাহলে আগামী দিনে আরও বড় আকারে আন্দোলন গড়ে তোলা হবে। পুরো ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ রয়েছে।

See also  রক্তদান শিবির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি