আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির অর্থ প্রদান, রায়না ২ ব্লকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল প্রতীকী চেক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না: রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ‘বাংলার বাড়ি’-এর আওতায় রাজ্যজুড়ে প্রায় ২০ লক্ষ পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রথম দফার পর বুধবার সিঙ্গুরের সভা থেকে ২০ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয়।

এই প্রকল্পের অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকেও আনুষ্ঠানিকভাবে ২ হাজার ৬৯ জন উপভোক্তাকে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হয়েছে বলে জানান রায়না ২ ব্লকের বিডিও রজত কুমার বলিদা। বিডিও জানান, সমস্ত উপভোক্তাকে আগামী সাত দিনের মধ্যে এই অর্থ খরচ করে বাড়ি নির্মাণের যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন অনুষ্ঠানে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়, যা রায়না বিধানসভার প্রতিটি পঞ্চায়েত এলাকায় ঘুরবে বলে জানান রায়নার বিধায়ক শম্পা ধারা। এই ট্যাবলোর মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের বিভিন্ন দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে আরুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১৫ জন উপভোক্তাকে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না ২ ব্লকের বিডিও রজত কুমার বলিদা, বিধায়ক শম্পা ধারা, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহ-সভাপতি গায়িত্রী কুণ্ডু, আরুই অঞ্চল প্রধান আব্দুল হালিম সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
জনকল্যাণমূলক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত পরিবারগুলির মধ্যে খুশির আবহ লক্ষ্য করা যায়।

See also  চাইল্ড লাইন ও মঙ্গলকোট থানার পুলিশের উদ্যোগে নাবালিকা ফিরে গেল তার বাড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি