আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসে খণ্ডঘোষে টোটো ও মোটরসাইকেল র‍্যালি, বিশেষ সভায় শ্রমিক ঐক্যের বার্তা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, খণ্ডঘোষ:
ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে মহা সমারোহে পালিত হল বিশেষ কর্মসূচি। দিনভর র‍্যালি ও সভাকে কেন্দ্র করে সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

সকালে কুমিরকোলা রথতলা থেকে টোটো র‍্যালি এবং মোটরসাইকেল র‍্যালির সূচনা হয়। সংগঠনের পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। র‍্যালিটি কুমিরকোলা রথতলা থেকে পাঠানপাড়া মোড় হয়ে খেজুরহাটির দিকে অগ্রসর হয়। পরে খেজুরহাটি থেকে নারিচা গ্রামের মধ্য দিয়ে রূপসা লজে পৌঁছায়।

দীর্ঘ পথ পরিক্রমার শেষে রূপসা লজে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য, শ্রমিকদের অধিকার, শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের প্রাইভেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গের ইনচার্জ শ্রী গৌতম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আরএসএস-এর কার্যকর্তা নির্মলবাবু, ভারতীয় মজদুর সংঘের খণ্ডঘোষ ব্লক সভাপতি শুভেন্দু সরকার এবং সংগঠনের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা।

বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করা এবং শ্রমজীবী মানুষের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। টোটো ও মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে শ্রমিক ঐক্য এবং সংগঠনের শক্তির বার্তা তুলে ধরা হয় বলে বক্তারা উল্লেখ করেন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে খণ্ডঘোষের বিভিন্ন এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। র‍্যালি ও সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

See also  পথ দুর্ঘটনা রুখতে পুলিশের সচেতনতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি