আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দাঁড়িয়ে থাকা লরির পিছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত তিন আহত তিন মুসুন্ডা এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, জামালপুর:- কলকাতার দমদম থেকে দুর্গাপুরের মিশন হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে এক রুগীসহ রোগীর আত্মীয়রা যাওয়ার সময় 19 নম্বর জাতীয় সড়কের মুষুন্ডা ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে অ্যাম্বুলেন্সে ধাক্কায় রোগীসহ তিনজনের মৃত্যু আহত আরো দিন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটে শনিবার দিন আনুমানিক ভোর সাড়ে তিনটে নাগাদ।

ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেবার পাশাপাশি আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেরকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বলেই জানা যায়। জামালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে দমদম থেকে দুর্গাপুরের মিশন হাসপাতালে এক রোগীকে এক পরিবারের আত্মীয়রা নিয়ে যাওয়ার সময়টি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করে পুলিশ তারপরে সজোরে মুসুন্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মারে ঘটনাকে কেন্দ্র করে মৃত্যু হয় ঘটনাস্থলে তিনজনের এবং আহত আরো তিনজনের উদ্ধার করে তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ড্রাইভার সহকারী ড্রাইভার সহ রোগীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। ড্রাইভার ও সহকারী ড্রাইভার এর নাম পুলিশ সূত্রে জানা গেছে বিশ্বজিৎ চৌধুরী দুর্গাপুরের বাসিন্দা ও বিধান রুইদাস বীরভূমের বাসিন্দা। গৌতম দাস রোগী ছিল বলে জামালপুর থানা সূত্রে জানা গেছে। তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ছটা নাগাদ।

See also  রায়নায় বৃদ্ধকে নৃশংস ভাবে খুনের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা সহ তিন জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি