আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দেবী কালীর পূজার মধ্য দিয়ে খণ্ডঘোষে শুরু তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ অঞ্চলে শনিবার দেবী কালীর পূজার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির সূচনা হল। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম, শিক্ষক নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, শিক্ষক নেতা তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক, সগড়াই অঞ্চল সভাপতি রাধাকান্ত মণ্ডল-সহ দলের একাধিক পদাধিকারী ও কর্মী।

দেবী কালীর পূজা শেষে উপস্থিত নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন-সহ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

See also  আবারো ট্যাক্সি চালকের সততার নজির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি