আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অমানবিক S.I.R পদ্ধতির বিরুদ্ধে খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মীর ওজল, খণ্ডঘোষ: অমানবিক ও জনবিরোধী S.I.R (Standard Identification Record) পদ্ধতির বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল ও পথসভা। বিভিন্ন জায়গার পাশাপাশি খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলটি মাসিলা নওপাড়া থেকে শুরু হয়ে শশঙ্গা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকাতেই একটি পথসভা অনুষ্ঠিত হয়।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, S.I.R পদ্ধতির মাধ্যমে পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চালাচ্ছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষকে হয়রানি করা এবং তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এই পদ্ধতি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। এই অন্যায়ের প্রতিবাদেই এদিন রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানান এলাকার সাধারণ মানুষ।

মিছিল ও পথসভায় বিপুল জনসমাগম চোখে পড়ার মতো ছিল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ-সহ একাধিক নেতৃত্ব। তাঁরা সকলে একযোগে S.I.R পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, “S.I.R পদ্ধতির নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই অন্যায়ের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হবে।”

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন শশঙ্গা অঞ্চলের নবনিযুক্ত অঞ্চল সভাপতি উত্তম পাঁজা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ শেখ মইনুদ্দিন ও সাইফুদ্দিন চৌধুরি, খণ্ডঘোষ ব্লক তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি শেখ হাসানুজ্জামান, শশঙ্গা অঞ্চল মহিলা তৃণমূল নেত্রী তাসমিনা খাতুন-সহ একাধিক স্থানীয় নেতৃত্ব।

সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সাধারণ মানুষ কোনওভাবেই পিছিয়ে থাকবে না। প্রতিবাদ মিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, জনতার ক্ষোভ ও প্রতিবাদের ভাষা ছিল তীব্র, স্পষ্ট ও দৃঢ়।

See also  বিরোধী নেতার বাড়ির সামনে বিক্ষোভ যখন, তখন দিনহাটায় গুলিবিদ্ধ TMC কাউন্সিলরের স্বামী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি